শনি গ্রহের বিস্ময়কর আলোক বিচ্ছুরণ
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির উওর মেরুর বিস্তৃত অঞ্চল জুড়ে বিস্ময়কর নতুন এক আলোকচ্ছটা তৈরি হয়েছে । লাল ও সবুজ বর্ণের এমন আলোকচ্ছটা ইতোপূর্বে অন্য কোথাও দেখা যায় নি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্যাসিনি মহাকাশযান থেকে তোলা ওই ছবিটি বিজ্ঞান সাময়িকী নেচার-এর একটি সংখ্যায় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির প্রধান লেখক টম স্টালার্ড । তিনি যুক্তরাজ্যের লেইস্টোর বিশ্ববিদ্যালয়ে ক্যাসিনি মহাকাশযানের তথ্য সংগ্রহের কাজ করছেন ।
টম স্টালার্ড বলেন " ইতিপূর্বে লাল ও সবুজ বর্ণের এমন আলোকচ্ছটা আমরা কোথাও দেখিনি । এ আলোকচ্ছটা দেখতে পৃথিবী কিংবা বৃহস্পতি গ্রহের উষার মতো নয় । আমাদের বর্তমান ধারনা মতে , শনির উওর মেরুর বিস্তৃত অঞ্চলটি শূন্য । তাই সেখানে এমন বর্ণিল উজ্জ্বল আলোকচ্ছটা । বিজ্ঞানীদের কাছে ঘটনাটি আশ্চর্য মনে হয়েছে । আধানযুক্ত কণার স্রোতটি সূর্য থেকে আসে ।
উঁচু জায়গায় দাঁড়িয়ে আকাশ পর্যবেক্ষকেরা এমন ঘটনাকে উষালোক বলে থাকেন ।
বৃহস্পতি গ্রহের অভ্যন্তরীণ চৌম্বকক্ষেত্রে মিথস্ক্রিয়ার ফলে গ্রহটির প্রধান বলয়ের আলোকচ্ছটা তৈরি হয় । এটা আকারের দিক থেকেও অপরিবর্তিত থাকে । আর সূর্য থেকে বিচ্ছুরিত রশ্মি ভেদে শনির বলয়ের প্রধান আলোকচ্ছটার আকার পরিবর্তিত হয় । তবে শনি গ্রহে আবিস্কৃত আলোকচ্ছটা এসব শ্রেণীর মধ্যে পড়ে না । বিজ্ঞানীরা বলছেন , শনি গ্রহের মেরু অঞ্চল এমন অনন্য আলোকচ্ছটা গ্রহটির বিশেষ বৈশিষ্ট্যই প্রকাশ করে । এটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অদৃশ্য হলেও নিরবিচ্ছিন্ন ভাবে তা পরিবর্তিত হচ্ছে । আর এ ঘটনার মধ্য দিয়ে গ্রহটির চৌম্বকক্ষেত্র ও সূর্য থেকে বিচ্ছুরিত আলোকরশ্মির মিথস্ক্রিয়া সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে ।




Comments
Post a Comment