মহাকাশ বিজ্ঞানের বিচিত্র তথ্য
মহাশূন্য বিজ্ঞানীরা বলেছেন যে,তারা শত শত নতুন গ্যালাক্সির সন্ধান পেয়েছেন। নাসার বিজ্ঞানীরা বলেছেন,মহাশূন্যে কয়েকশ ছবি থেকে বিভিন্ন পর্যায়ের কমপক্ষে দেড় হাজার গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে।
বিশেষ ক্যামেরার সাহায্যে এই ছবিগুলো তোলা হয়।এর আগে বড় বড় টেলিস্কোপ দিয়েও এসব গ্যালাক্সির অধিকাংশই দেখা যায়নি।
মহাকাশ বিজ্ঞানী উইলিয়ামস বলেন,এক সময়ে এসব গ্যালাক্সির আবর্তন সংখ্যা বেড়ে যেতে পারে।আমরা এমন কিছু গ্যালাক্সি দেখেছি যেগুলোর গঠন প্রক্রিয়া এক হাজার বছর আগে শুরু হয়েছে।
গ্যালাক্সি সম্পর্কে এসব নতুন তথ্য বিশ্বের জ্যোতির্বিদদের গবেষণার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ্য ভূমিকা রাখে।পৃথিবীর বয়স ও বিবর্তনের ক্ষেত্রে গবেষণার ব্যাপারে নতুন তথ্য কাজে লাগবে।এক বছর পরিকল্পনার পর জ্যোতির্বিদরা মহাশূন্য সম্পর্কে একটি একক ধারণা প্রতিষ্ঠা করার জন্য ৩৪২ টি ছবি তোলার ব্যবস্থা নেন।১৯৯৭ সাল থেকে মহাশূন্যে পরিভ্রমণরত হাব স্পেস টেলিস্কোপের অবলোহিত ক্যামেরা আরো গ্যালাক্সি আবিষ্কারের ব্যাপারে সাহায্য করছে।হাব স্পেস টেলিস্কোপ হচ্ছে নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির একটি যৌথ প্রকল্প।
বিজ্ঞানীরা বলেছেন যে,পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে ভিনগ্রহ থেকে। মহাশূন্যে প্রাপ্ত রাসায়নিক পদার্থ সূর্যের তাপে উত্তপ্ত করে তাঁরা দেখেছেন যে তাতে অ্যালকোহল ও ইথারসহ জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ক্যালিফোর্নিয়ার নাসা গবেষণার কেন্দ্রে বিজ্ঞানী ম্যাক্স ও তার সহকর্মীরা বলেছেন যে, পৃথিবীতে বিশেষ করে ধোঁয়ার যেসব উপাদান আছে ঠিক একই ধরনের উপাদান মহাশূন্যেও বিদ্যমান রয়েছে। আমাদের ছায়াপথের একটি উত্তপ্ত ও বিশাল আকৃতির নক্ষত্রের চারপাশে বিস্তৃত আলোক বিকিরণকারী গ্যাসের ক্রমবর্ধনশীল এই আবর্তনের চিত্রটি নাসার হাবল টেলিস্কোপ হতে ধারণা করা। সূর্যের চেয়ে ১০ হতে ২০ গুন বড় একটি নক্ষত্র হতে উদ্ভূত বস্তুকণা তেজস্ক্রিতার প্রচন্ড ঝড়ের কারণে গ্যাস ও ধূলির এই আবরণটি বিশাল আকারের একটি বুঁদবুঁদের আকার ধারণ করছে।
আইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ফ্রাঙ্ক পৃথিবীতে প্রাণ সৃষ্টির যে তথ্যটি দিয়েছিলেন,এতদিন পর তা প্রমাণিত হলো। কিন্তু নাসার, পোলার নভোযান মহাশূন্য থেকে বেশ কিছু ছবি পাঠায় যা বিজ্ঞানীদের এতদিনকার ধারণাকে পাল্টেই দিয়েছে বলতে হবে।
১৯৮৬ সালে ফ্রাঙ্ক দাবি করেছিলেন যে,মহাকাশে ধাবমান বরফপিন্ডই জীবন সৃষ্টির কারণ। ধূমকেতুর মতো মহাকাশে রয়েছে অসংখ্য বরফপিন্ড যাদের কোন একটি এক সময় আছড়ে পড়েছিল পৃথিবীতে।আছড়ে পড়া ওই বরফপিন্ডটিই প্রাণ সৃষ্টির মূল উপাদান আসলে বহন করছিল।
তারপর পৃথিবীর অনুকূল পরিবেশে সৃষ্টি হয়েছিল জীবনের। কিন্তু ফ্রাঙ্কের এই মতটি মানতে পারেনি বিশ্ববিজ্ঞানীরা।অথচ পোলার নভোযান যে তথ্য পাঠিয়েছে তাতে বিজ্ঞানীরারা বিস্মিত হয়েছেন। পোলারের পাঠানো তথ্য অনুযায়ী আমাদের মাথার উপরে ৬শ থেকে ১৫হাজার মাইল জুড়ে জমছে বরফ। এসব বরফপিন্ড পৃথিবীর বায়ুমন্ডের সংস্পর্শে এসে প্রথমে মেঘ হচ্ছে। পরে বাষ্পীভূত হয়ে পৃথিবীতে পড়ছে।
ফ্রাঙ্কের মতে,আমাদের পৃথিবীতে যে সাগর এবং মহাসাগরগুলো আছে তা এই বরফপিন্ডগুলো থেকেই সৃষ্টি। এই বরফখন্ডেই লুকিয়েছিল জীব সৃষ্টির রাসায়নিক উপাদান।

লেখক
অন্তরা অন্তু

Comments
Post a Comment