মহাকাশ বিজ্ঞানের কিছু তথ্য ।। পর্ব ২
১. পৃথিবী থেকে সৌরজগতের বাইরে এখন পর্যন্ত যে মহাকাশযান দুটো পাঠানো হয়েছে সে দুটো হলো পায়োনিয়ার-১০ এবং ভয়েজার-১ । এদের মধ্যে ভয়েজার-১ বেশি গতিসম্পন্ন। ১৯৯১ সালে এটা পায়োনিয়ার-১০ কে ছাড়িয়ে চলে গেছে।
২. মহাকাশে সবচেয়ে বেশি সময় থাকার নজির আছে দুজন রুশ মহাকাশচারীর । ভ্লাদিমির টিটভ ও মুলা মানারোভ নামের এই দুই নভোচারী মহাকাশে কাটিয়েছেন এক বছরেরও বেশি সময়।
৩. সবচেয়ে বড় প্রতিফলক টেলিস্কোপ আছে ককেশাস পর্বতের কাছে জেলেনচুকস্কায়াতে ।
৪. সৌরমণ্ডলে বুধ এবং শুক্র বাদে আর সব গ্রহের আছে নিজস্ব উপগ্রহ । ' গ্যানিমিড ' হচ্ছে সৌরমণ্ডলের সবচেয়ে বড় উপগ্রহ । এটা বৃহস্পতির তৃতীয় উপগ্রহ ।
৫. আমাদের ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে 'ক্যারিনি নেবুলা'য় ক্যারিনি নামে একটি নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে। সূর্যের প্রায় দশ গুণ বড় এই নক্ষত্রটি আমাদের চেয়ে ৯১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত ।
৬. আমাদের ছায়পথের বিস্তার প্রায় ৭০ হাজার আলোকবর্ষ । কিন্তু এর থেকে বড় ছায়াপথ আছে । এখন পর্যন্ত সবচেয়ে বড় ছায়াপথ 'আবেল কাস্টার'-এর আয়তন প্রায় ১০,০০০,০০০,০০০ আলোকবর্ষ।
৭. মহাকাশে প্রায় নভোচারীদের মধ্যে অ্যাগলেক্রি লিওনভের রয়েছে এক অনন্য কৃতিত্ব । ভসখোদ-২ মহাকাশযানের এই নভোচারী প্রথম মহাশূন্যে হেঁটে বেড়ানোর গৌরব অর্জন করেন ।





Comments
Post a Comment