মহাকাশ বিজ্ঞানের কিছু তথ্য ।। পর্ব ৩
১. বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ক্যারিবিয়ান বেসিনে ৬৫ মিলিয়ন বছর আগে যে অ্যাস্টেরয়েডটি আঘাত হেনেছিল তার কারণেই পৃথিবীতে ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছে । ফলে আজকের চিরসুন্দর এই পৃথিবীর উদ্ভব ঘটেছে । গবেষকরা আরো বলেন, এর ফলে পৃথিবীর পৃষ্টভাগ লন্ডভন্ড হয়ে যায় এবং বিলিয়ন টনের ওপর ধ্বংসাবশেষ পৃথিবীর চারিদিকে শনির ন্যায় বলয়ের সৃষ্টি করে । নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ক্লাইম্যাটোলজিস্ট পিটার ফাসেট জানান , পরবর্তীতে ২ থেকে ৩ মিলিয়ন বছর পরে কক্ষপথে ঘূর্ণায়মান পৃথিবীর দিকে ধাবিত হয়ে বায়ুমণ্ডলের ঘর্ষণে পুরে যায় এবং রিংটি এভাবে বিলুপ্ত হয়ে যায় । বিজ্ঞানীরা কম্পিউটার সিম্যুলেশন করে দেখেছেন যে এই রিং স্থায়ী হলে পৃথিবীর জলবায়ু ও প্রাণিকুলের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব দেখা যেত ।
২. বিজ্ঞানীরা বলছেন, বৃহস্পতি গ্রহের ২টি উপগ্রহ 'ইউরোপা' ও 'ক্যালিসটো'র মাটির নিচে সমুদ্র থাকার সম্ভাবনা রয়েছে। এ রকম সমুদ্রে প্রাণের অস্তিত্ব মোটেও আশ্চর্যের কিছু না । ক্যালিফোরনিয়া বিশ্ববিদ্যালয় ও নাসার বিজ্ঞানীরা বলেছেন, বৃহস্পতির দুটি উপগ্রহের পাশ ঘেঁষে যাওয়া মহাকাশযান 'গ্যালিলিও' যেসব উপাত্ত সংগ্রহ করেছে তা পর্যবেক্ষণ করে ঐ দুটি উপগ্রহের পৃষ্টদেশের অভ্যান্তরে সমুদ্র থাকার আভাস রয়েছে । বৃহস্পতির চুম্বকক্ষেত্রে শক্তিশালী ব্যতিচার পরিমাপ করে তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছান ।
৩. অধিকাংশ সূত্র থেকেই দেখা যায় যে, গ্যালাক্সিগুলোর শুরু ছোট এবং পরবর্তীতে সাফল্যজনক সংঘর্ষের মাধ্যমে এগুলো অধিকতর বড় হয় । মহাবিশ্ব সম্বন্ধে এই ধারণা প্রমাণের জন্য জ্যোতির্বিজ্ঞানীদের নতুন জন্ম নেয়া এবং ক্ষুদ্রতর গ্যালাক্সিরগুলো সম্বন্ধেও জানা প্রয়োজন । এতে মহাবিশ্বের প্রাথমিক অবস্থা ও 'বিগ ব্যাং' সম্বন্ধে ৯০ ভাগ তথ্য পাওয়া যায় ।
৪. জানা গেছে, বৃহস্পতি গ্রহের ক্ষুদ্র চাঁদগুলো এর রিং গুলোর জন্য কাঁচামাল সরবরাহ করে । অ্যামালথিয়া বৃহস্পতি চারটি চাঁদের মধ্যে বৃহত্তম, যা মাত্র ১০৬ মাইল ব্যাসার্ধবিশিষ্ট । চাঁদগুলোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে অ্যাডর্যাসটিয়া , যা ১০ মাইল ব্যাসার্ধবিশিষ্ট । এটি ম্যানহ্যাটান থেকেও ক্ষুদ্র । তবে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে , বৃহস্পতির চারটি ক্ষুদ্র চাঁদই এর বহির্ভাগের স্বর্গীয় আকৃতি প্রদান করেছে , এগুলোই বৃহস্পতির বলয় সৃষ্টির জন্য দায়ী ।




Comments
Post a Comment